1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনে ভিআইপি নামসম্বলিত কোচের পিছন থেকে ধাক্কায় প্রাণ গেল পাগলু চালক আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুনের (১৫)।

মঙ্গলবার ২৪-শে জুন সকাল আনুমানিক ৮:৩০ মিনিট এর সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী খোশ বাজার এলাকার খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ও তার মেয়ে রুবাইয়া খাতুন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশ বাজার এলাকার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। এবং রুবাইয়া খাতুন বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রতিদিন সকালে বাবা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বের হতেন সংসারের দায় মেটাতে। কিন্তু আজ আর বাবা মেয়ের ঘরে ফেরা হলো না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি কোচ (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল।

এসময় কোচটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিস অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ কোচের ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাগলু গাড়িটির চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর এবং পাগলু গাড়িটিতে একমাত্র যাত্রী হিসেবে অবস্থান করা তার মেয়ের মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD