
বরিশালের গৌরনদী থানার সুন্দরদী নবীনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ খোকন ঘরামি (৪০),গত শুক্রবার বিকাল পাঁচটার দিকে ঝড় শুরু হলে ঘরে আশ্রয় নেন,প্রচন্ড বাতাসে পার্শ্ববর্তী চাম্বল গাছ তার ঘরের উপর পরে টিন ও কাঠের ঘর ভেঙে যায় এবং তার শরীরে প্রচন্ড আঘাত লাগে গুরুতর আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যয়। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যুবরণ করেন। আজ সকাল ৯ টায় তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন গৌরনদী পৌরসভার বিএনপি'র আব্বায়ক জাকির হোসেন শরীফ,বিএনপির অন্যান্য দলীয় নেতাকর্মী ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। এ সময় গৌরনদী পৌরসভার জাতীয়তাবাদী বি এনপি দলের আহ্বায়ক জাকির হোসেন শরীফ মৃত ব্যক্তির পরিবারের প্রতি শোক প্রকাশ ও সমবেদনা জানান তিনি আরো বলেন যতদূর সম্ভব মৃত ব্যক্তির পরিবারকে তার ব্যক্তিগত ও দলীয় সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।