প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ১২:৩৫ পি.এম
ধামরাইয়ে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় গড়ে উঠা এসকল প্রতিষ্ঠানে অভিযান করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন।
এসময় কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এক মাসের সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আউডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেয়া হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।