
নিজস্ব প্রতিবেদক, (আশুলিয়া) ঢাকা: ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।
বুধবার (৩ জুন) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএম, এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুনসহ একটি দল গত মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
পুলিশ জানায়, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুজনকে আশুলিয়া থানার মামলা নং-৫০, তারিখ ২৫ নভেম্বর ২০২৪, পেনাল কোডের ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।