
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র-জনতার আয়োজনে গত বুধবার (২জুলাই) সন্ধ্যায় ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে এদিন সন্ধ্যা ৬ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক, মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক শরিফ উদ্দিন মাষ্টার, জেলা যুবদলের সদস্য মো.মোমিন হোসেন, প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবির সভাপতি রাশেদুল ইসলাম, পীরগঞ্জ উত্তর শাখার ছাত্র শিবির সভাপতি মীর সাব্বির হোসেন, রাণীশংকৈল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জাহিদ ইমন, এস এম অরিন আক্তার, সৈকত রহমান প্রমুখ।
এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এবং অতিথি ও উপস্থিত সকলের মাঝে একটি করে বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।