
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ রানা এবং সদস্য মো. জাকির হোসেন পাঠান।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শকে ধারণ করে একটি আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।