
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রবিবার (০৭ জুন) দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে, গতকাল শনিবার রাতে ধামরাই থানার নান্নার ও সোমভাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন, কায়েদ আলী (৪০), ফরহাদ হোসেন (৩৬), রাসেল মিয়া (২৬), তারেক আজীজ (২৪), বাবুল মিয়া (৩০), সাগর হোসেন (২৭)। তারা সকলেই ধামরাইয়ের স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার দুইটি ইউনিয়িনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে
৫০০ গ্রাম গাজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।