
মোঃ রুবেল, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে চোর দলের এক সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ জানায়, গত ৬ জুন ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফ আহম্মেদ টিটু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার মুচিয়াপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আলী আহম্মেদ এবং মাতার নাম মৃত ফাতেমা বেগম।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একটি চোর চক্রের সদস্য। তাকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।