1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

গৌরনদীতে যুবদলের উদ্যোগে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে শীর্ষক আলোচনা সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি || বরিশাল জেলার ঐতিহ্যেবাহী গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়ন যুবদলের উদ্যেগে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল ১ আসন তথা গৌরনদী- আগৈলঝাড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বর্তমানে দেশনেএী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপনের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী ৬ ই জুলাই রোজ রবিবার বিকেল ৪ ঘটিকার সময় বার্থী ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বার্থী ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মোঃ রুহুল আমিন সরদারের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২নং বার্থী ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মো.শহীদুল ইসলাম, মো. কাইয়ুম খান ও মো. রুহুল আমিন সরদারের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ ফুয়াদ হোসেন এনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক ও বিআরডিবির নির্বাচিত চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমানে যুবদলের অন্যতম নেতা মোঃ রিয়াজ উদ্দিন ভূঁইয়া।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ২নং বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু সরদার, ২ নং বার্থী ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মোঃ কাইয়ুম খান,গৌরনদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ জিয়া মাঝি, বিএনপি নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন সরদার, মো. কিছলু সরকার, মোঃ স্বাদী মিরা, মোঃ মোস্তফা হাওলাদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD