1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবার সকালে প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার দল বলতে কিছু নেই, এটা তারেক সাহেবের দল: রুমিন ফারহানা নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রেফাত আহমেদ আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’ জামায়াতের উত্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের জয়ের পরদিনই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ৩জনের জামানত বাজেয়াপ্ত মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে বিএনপি ৪টি, জামায়াত ১টি আসনে বিজয় গাজীপুর-১ পৌর মেয়র থেকে মজিবুর রহমান হলেন সংসদ সদস্য

যশোরে সৌদি রিয়াল প্রতারক চক্রের ৪ সদস্য আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিধিনিঃ
যশোর ৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সৌদী রিয়াল প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। এসময়ে তাদের কাছ থেকে প্রতাররক কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আকটকৃতরা হলেন, খুলনা ফুলতলা দামোদর বরনপাড়ার মৃতঃ ওমর আলী সরদার আব্দুল হামিদ, আব্দুল আলিমের ছেলে সাইফুল্লাহ সামাদ, খানজাহান আলী থানার পাড়িয়ার ডাংগা এলাকার আব্দুল জলিল শেখের ছেলে এমদাদুল শেখ, আব্দুল কাশেম শেখের ছেলে রাজু শেখ।

পুলিশ সূত্রে জানা , ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর সলেমানপুর গ্রামের সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলামের সাথে পরিচয় হয় আসামিদের। আসামিরা তাকে জানায় তাদের কাছে বেশ কিছু সৌদী রিয়াল আছে যাহা তারা ভাঙাতে পারছে না। তখন তারা ১শ’ রিয়ালের একটি সৌদী নোট দেখিয়ে প্রতি রিয়াল ১৫ টাকা দরে বিক্রি করতে চায়। গত জুন মাসের মাঝামাঝি সময়ে আসামিরা সিরাজুল ইসলামের মোবাইলে ফোন করে টাকা নিয়ে যশোর অভয়নগর নওয়াপাড়া বুইকারা পশু-হাসপাতালের পাশের এলাকায় আসতে বলে। সিরাজুল ইসলাম তাদের কথামত ঘটনাস্থলে হাজির হলে দুই ব্যক্তি তার সাথে কথাবলার সময়ে আরও একজন আসে এবং অপর একজন দুরে দাড়িয়ে ছিল।

এইসময়ে তারা সিরাজুলকে পাশের গলির মধ্যে নিয়ে ৪ লাখ টাকা নিয়ে কাপড়ে মোড়ানো একটি পোটলা দিয়ে সৌদী রিয়াল আছে বলে জানিয়ে তারা দ্রুত চমপটদিয়ে চলে যায়। সিরাজুল ইসলাম একটা নিরিবিলি স্থানে গিয়ে কাপড়ের পোটলা খুলে দেখতে পায় কিছু কাগজ দিয়ে কয়েটি ভিমবার মোড়ানো আছে। তখন সিরাজুল ইসলাম বুঝতে পারে সে প্রতারকচক্রের খপ্পরে পড়েছে। বিষয় টি যশোর জেলা পুলিশ কে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করেন এবং ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজন কে আটক করেন ।

এই ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। গতকা মঙ্গলবার প্রতারক ৪ জন কে আটক করে আদালতে সোপর্দ করা হলে আসামি আব্দুল হামিদ বিচারকের কাছে জবানবন্দি দিয়েছে। বিচারক তাদের প্রত্যেক কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD