
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরে সর্ব প্রথম উপজেলা ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষীছড়ি উপজেলা শাখা আয়োজনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে তৃণমূল পর্যায়ে কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা।
বৃহস্পতিবার (১১জুন) বিকেলে মেজার পাড়া মার্কেট শেড প্রাঙ্গণে বৃক্ষরোপন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক সভাতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে লক্ষীছড়ি উপজেলা শাখা সভাপতি অংগ্যপ্রু মারমা সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক অংসু মারমা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমা, লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক উথোয়াইচিং মারমা (উত্তম), উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি চিনিঅং মারমা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদ সভাপতি খিলু অং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
বক্তৃরা বক্তব্য বলেন, মারমা সম্প্রদায় জনগোষ্ঠীরা পার্বত্য চট্টগ্রামে তিনটি (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) সংসদীয় আসনে ভোটের মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি'কে বিপুল ভোট দিয়ে বিজয় করেছে। বিভিন্ন উপজেলা দূর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া বসবাসরত মারমা জনগোষ্ঠীদের নাগরিক সুযোগ সুবিধা প্রদানে সরকারে প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে স্থানীয় মারমা শিশু শিল্পীরা নৃত্য পরিবেশনা করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।