
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ রঞ্জু সরকার এবং র্যাবের উপ-পরিচালক মো. শাহীন।
অভিযানকালে গোলাকান্দাইল গ্রামের কুখ্যাত মাদক ডিলার দেলোয়ার ও মুন্নির বাড়িসহ বিভিন্ন মাদক বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মনির হোসেন (৬০), জাকির হোসেন (৪৯), সাজ্জাত (২১), রাজন (২০), ইউসুফ (২০), আশরাফুল (২৭), সুমন মিয়া (৩০), আবু রায়হান (২২) ও রাসেল (৪৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। যৌথ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।