1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।  গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন চুড়ুই ভাতি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য তৈবুর রহমান কচি, বরিশাল জেলা বিএনপির সাবেক সদস্য আতাউর রহমান চঞ্চল মাঝি, জেলা বিএনপির সদস্য এবং উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবী।

সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, যুবদল নেতা মোঃ মাসুম হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র সদস্য  মানিক মৃধা, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, গৌরনদী কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির বিরুদ্ধে সরকারের মদদে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে একটি প্রস্তাব গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD