
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী: বরিশালের গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং পেশাগত নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ তুলে কথিত দুই সাংবাদাদিকের নামে গৌরনদী প্রেসক্লাব ও গৌরনদী সাংবাদিক ফোরামে লিখিত অভিযোগ।
অভিযোগপত্রে আবেদনকারী শিরিন আক্তার দাবি করেন, তার পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে কথিত সাংবাদিক গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য মোঃ নাসির উদ্দিনের নাম রয়েছে। আবেদনকারী এ বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী সাংবাদিক ফোরাম ও গৌরনদী প্রেসক্লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, সাংবাদিক পরিচয়কে ব্যবহার করে স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে প্রভাব বিস্তার, ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকান্ড সংঘটিত করে আসছে। স্থানীয় কয়েকজন ভুক্তভুগিদের সাথে আলাপ করে জানাগেছে, টরকী বন্দরে এক প্রবাশীর বাসায় প্রতিবেশী কর্তৃক চুরি সংঘটিত হলে সেখানেও মেহেদী এবং তার একটি টিম গিয়ে চোরের পক্ষ নিয়ে ভুক্তভুগীর স্বর্নালংকার দেখে মিমাংসার নাম করে ২০ হাজার টাকা দাবী করলে এক প্রকার দাপট দেখিয়ে ৮ হাজার টাকা নিয়ে আসতে সক্ষম হয়। ধানডোবা একটি ব্রীজের সম্মুখে ছোট দোকান ঘর তৈরীর সময় ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবী করলে কয়কেজন সাংবাদিক হস্তক্ষেপ করলে সেখান থেকে টাকা ছাড়াই ফিরে আসতে হয়।
সর্বশেষ একটি ফার্মেসীতে লাইসেন্স এর নামে ভয় ভিতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবী করলে ভুক্তভ’গী কয়েকজন সাংবাদিকের হস্তক্ষেপ কামনা করলে একটি মিমাংশার ব্যবস্থা করা হয়। অভিযোগ এর বিষয়ে সংস্লিষ্ট মহলের সাংবাদিক রাশেদ আহম্মেদ জানান, মেহেদী কথার ছলে প্রায় বলেন প্রতিদিন সে ২ হাজার টাকার নিচে বাসায় গেলে হয় না। কারন তার রয়েছে একাধিক স্ত্রী এবং অন্য মেয়েদের প্রতি লালসা। সে আরো জানায় এতিম খানায় বেরে ওঠা মেহেদী মাদ্রাসায় পরাশুনার পরে পশু ডাক্তার হিসেবে এলাকায় ব্যপক সুনাম থাকলেও পশুডাক্তারিতে ইনকাম কম থাকায় বেশী ইনকামের আশায় সাংবাদিকতা পেশা বেছে নেয় এবং শুরু হয় অপকর্মের বিশাল মিছিল।
সাপ্তাহ ২ আগে গৌরনদী বাসস্ট্যান্ডে রাস্তা থেকে জানজোট নিরসনের সময় ম্যাজিস্ট্রেট আসে তখন এক আম বিক্রয় কারির আম রাস্তায় থাকে সেই ২ ক্যারেট আম
ম্যাজিস্ট্রেট আম আল-আমিন এতিম খানায় দেয় সেই আম ১ ক্যারেট মেহেদী ও নাসির ভাগ করে নেয়। এই মেহেদী হাসান এর হাত ধরে সাংবাদিকতার আরালে কথিত আরেক সাংবাদিক মোঃ নাসির একটি অনলাইন ও ফেসবুক সাংবাদিক হিসেবে পরিচিত, সেও শুরু করে এক বিশাল প্রতারনা এবং অনৈতিক কর্মকান্ড, তার জীবনী ঘুরে দেখা যায় সে ও একজন এতিম তার এক মামার সাথে সেই সরুপকাঠি থেকে গৌরনদীতে আশ্রয় এবং লজিং থেকে কোন রকম মাদ্রাসা পাশ করেই শুরু করে অপসাংবাদিকতা শুরু হয় মেহেদী এবং নাসির এর মারমুখি এবং সাধারন মানুষকে হয়রানির এক বিশাল কর্মজোজ্ঞ। এই নাসির মেহেদীর হাত থেকে বাদ যায়না সাধারন লিচু ব্যবসায়ী অটোওয়ালা, চায়ের দোকানদার এবং সমাজের বিভিন্ন পেশার মানুষ। তাদের চোখ জেন সারাদিন ঘুরে বেরায় মানুষের সাথে অনৈতিক ভাবে তাদের পকেট থেকে টাকা বের করার ফন্দি।
তবে অভিযোগে উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে অভিযুক্ত মেহেদি হাসান ও মো. নাসির উদ্দিন বলেন আমাদের নামে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশার পরিচয় অপব্যবহারের অভিযোগ উঠলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকতার মর্যাদা ও জনআস্থা রক্ষায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তারা।
এ বিষয়ে গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, সে দিকেও নজর রয়েছে স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।