
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ মোঃ শফিকুল ইসলাম। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর আদর্শ জামে মসজিদের বহুতল বিশিষ্ট আধুনিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণকাজের শুভ সূচনা করা হয়।
উদ্বোধন ও দোয়া মাহফিলে টরকী বন্দর আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ এবং গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ। এছাড়া অনুষ্ঠানে বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সালাম, মো. রিপন সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ শুধু ধর্মীয় উপাসনার ক্ষেত্রই সম্প্রসারিত করবে না, বরং এলাকার সামাজিক ও নৈতিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে টরকী বন্দর আদর্শ জামে মসজিদের খতিব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় মসজিদের সার্বিক উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নির্মাণকাজ সম্পন্ন হলে বহুতল বিশিষ্ট আধুনিক এ মসজিদ টরকী বন্দর এলাকার ধর্মীয় কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।