1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

চিরকুটে স্বামীর কাছে শেষ বার্তা রেখে গৃহবধূর আত্মহত্যা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রবাসী স্বামীর কাছে চিরকুট লিখে রোমানা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) গভীর রাতে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে শ্বশুরবাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

রোমানা বেগম বালিয়া ইউনিয়নের বাইচাইল গ্রামের প্রবাসী মো. বারন আলীর স্ত্রী এবং নয়াচর গ্রামের মো. জালালউদ্দিনের মেয়ে।চিরকুটে লেখা শেষ বার্তায় রোমানা বলেন,“প্রিয় স্বামী, আমার সংসার নষ্ট করার জন্য জিহাদের মামা-মামি আর নূরনবী ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। তোমার (বারন) কাছে আমাকে খারাপ বানিয়েছে, এলাকার মানুষের কাছেও আমাকে অপমান করেছে। এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। তাই আমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছি। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আনোয়ার, নুরনবী ও নারগিস।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কয়েক বছর আগে রোমানার সঙ্গে মো. বারনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না। বারন বর্তমানে সৌদি আরবে প্রবাসে রয়েছেন।নিহত গৃহবধূর বড় বোন অভিযোগ করেন, “আমার বোনকে দেবর নুরনবী ও তার আত্মীয় আনোয়ার নানাভাবে হেনস্তা করত। কিছুদিন আগে সে আমাদের বাসায় বেড়াতে এসেছিল। কিন্তু শাশুড়ি ফোন করে রাগারাগি করে তাকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যায়।

এরপরই শুনি, সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার বোনের মৃত্যুর বিচার চাই।এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম বলেন, “আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি এবং একটি চিরকুট জব্দ করা হয়।বিষয়টি তদন্তাধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD