1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

বক্তব্য দিতে গিয়ে দু’দফায় পড়ে গেলেন জামায়াত আমির, মঞ্চে বসেই দিলেন বক্তৃতা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎই পড়ে যান জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এই ঘটনা ঘটে।

প্রথমে স্টেজে উঠে বক্তব্য শুরু করতে গেলে হঠাৎই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। উপস্থিত নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরেন। কিছু সময়ের জন্য সামলে উঠে ফের বক্তব্য দেওয়ার চেষ্টা করলে দ্বিতীয়বারের মতো আবারও পড়ে যান ডা. শফিকুর রহমান।

এরপর আর দাঁড়িয়ে না থেকে মঞ্চে বসে থেকেই বক্তব্য দেওয়া শুরু করেন জামায়াত আমির। অনুষ্ঠানের আয়োজকরা জানান, চিকিৎসকের পরামর্শে তখন তার বক্তব্য বন্ধ রাখার কথা বলা হলেও, তিনি দৃঢ়তার সঙ্গে বক্তৃতা চালিয়ে যান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরে স্টেজ থেকে জানান, “গরম ও ক্লান্তির কারণে আমিরে জামায়াত কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে চিন্তার কিছু নেই, তিনি এখন স্থিতিশীল আছেন।”

সমাবেশস্থলে থাকা চিকিৎসকরাও তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন।

এদিকে এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হলেও ডা. শফিকুর রহমানের বক্তৃতা শেষ পর্যন্ত মঞ্চে বসেই চলমান থাকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD