1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

হবি এগ্রো এন্ড ফিশারিজ’র বিরুদ্ধে কৃষি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
হবি এগ্রো এন্ড ফিশারিজ'র বিরুদ্ধে কৃষি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা মৌজার ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে হবি এগ্রো এন্ড ফিশারিজ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ওবায়দুর রহমান অভির বিরুদ্ধে।

এ ব্যাপারে জমির মালিক মাসুম আহমেদ বাদি হয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

রবিবার (২০ জুলাই) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকার বড় কুশিয়ারা মৌজার ৮২ শতাংশ জমি গত ২৬ জুন রেজিস্ট্রি বায়না করেন মাসুম আহমেদ। এর কিছুদিন পরই ওই জমির মাটি চারপাশ থেকে ভেকু দিয়ে কেটে বাধ নির্মাণ করে ড্রেজার দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে একটি চক্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হবি এগো এন্ড ফিশারিজ নামে একটি সাইনবোর্ড ভরাটকৃত জমিতে লাগানো রয়েছে যার প্রোপাইটরের নাম দেয়া আছে মো. ওবায়দুর রহমান অভি। ভুক্তভোগী মাসুম আহমেদের দাবি করা ৮২ শতাংশ জমি ছাড়াও আরোও প্রায় ২০০ শতাংশ কৃষি জমি সরাকারি অনুমোদন ছাড়াই ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করছে হবি এগ্রো এন্ড ফিশারিজ নামক একটি প্রতিষ্ঠান।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওবায়দুর রহমান অভি সাভার পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি । তিনি জমি ব্যবসা ও কৃষি খামার ব্যবসার সাথে জড়িত। জমির মালিক মাসুম আহমেদ বলেন, আমি ৮২ শতাংশ জমি ক্রয় করেছি। ওবায়দুর রহমান অভি জোরপূর্বক আমার জমি ভরাট করে দখলের পায়তারা করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। জমি ভরাটের বিষয়ে ওবায়দুর রহমান অভি বলেন,এই অভিযোগের বিষয়ে আমি জানি না। আমি এখন দেশের বাইরে (জাপান) আছি। এমন যদি কিছু হয়ে থাকে তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ডাকবে আমি যাবো। এইরকম যদি কিছু হয়ে থাকে তাহলে মূল মালিক অথবা বায়নাসুত্রে মালিক আমার কাছে আসবে, আমার কাছে আসলে যদি সমাধান না দিতে পারি তাহলে সে অভিযোগ করতে পারে। আমি ২৬ জুলাই দেশে আসবো এবিষয়ে যোগাযোগ করবো।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক বলেন, কুল্লা ইউনিয়নে জমি ভরাটের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD