
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে জি.আর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৭০০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর উদ্যোগ ও তত্ত্বাবধানে এ সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাভার উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ কাবুল খান। তিনি বলেন, “প্রকৃত সুবিধাভোগীদের তালিকা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চাল বিতরণ করা হয়েছে, যাতে সরকারি সহায়তা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছায়।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, সাভার, ঢাকার সার্বিক সহযোগিতায় এ খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সরকারের এই উদ্যোগে উপকৃত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।