
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া এ.কে.এম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ঘারমোড়া এ.কে. এম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফ সরকার এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, মো. আক্তার হোসেন, কৃষ্ণসূত্র ধর,মো. ইব্রাহিম খলিল, মো. রফিকুল ইসলাম প্রমূখ।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মো. শিপন সরকার, সাংবাদিক আতিকুর রহমান, সাংবাদিক মোঃ আলাউদ্দিন, রুহুল আমিন জুয়েল, মো. শফিকুল, মো. ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও ছাত্র- ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
পরে দেশ- জাতি ও এসএসসি পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন মো. গিয়াস উদ্দিন মাষ্টার এবং আব্দুল আউয়াল।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।