
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ রিপন হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় নিজ মুদি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। অভিযানে রিপনের মুদি দোকান থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন মিয়া ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের মোঃ তোতা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বাথুলী এলাকায় রিপন মুদি দোকানে ইয়াবা বিক্রি করছে।এমন তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে রিপনের মুদি দোকান থেকে ১০০ পিস ইয়াবাসহ রিপন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২২ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।