
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বসবাসরত অসহায় বৃদ্ধ গোবিন্দ মিস্ত্রি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসা ব্যয় বহনে অক্ষম হয়ে তিনি বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
জানা গেছে, গোবিন্দ মিস্ত্রির জন্ম গৌরনদী উপজেলার মইস্তারকান্দি কটকস্টল এলাকায়। জীবনের এই শেষ সময়ে এসে অসুস্থতার কারণে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। ফলে তার পক্ষে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে টরকী বন্দরের সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে গোবিন্দ মিস্ত্রির পাশে দাঁড়ান।
স্থানীয়রা জানান, সম্মিলিতভাবে সহায়তার হাত বাড়ালে মহান আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন—এমনটাই প্রত্যাশা তাদের।
তবে সংশ্লিষ্টরা স্পষ্ট করে জানিয়েছেন, এই আহ্বান কোনো ধর্মকে ছোট করে নয়; বরং মানবিকতার দৃষ্টিকোণ থেকেই সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।