
সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট সড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ঢাকার দোহার থানার মোঃ সেলিম (২৮) এলাকার মৃত হবি মোল্লার ছেলে মোঃ সেলিম (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আউকপাড়া এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করছিল। ওই সময় ভান্ডারী বাড়ির সামনে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় সেলিমকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।