
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় 'জিংক গম ও জিংক ধান' শীর্ষক একটি "স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পরিচালনায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সলিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে ১০০ জন ছাত্র-ছাত্রী ও ১৩জন শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।