প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ১:৫৫ পি.এম
চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

সাভার (ঢাকা) : ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি. লিউ উ ইন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরাও বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ঐতিহাসিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এ সফরকে দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।