মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মাঝের খেয়া এলাকায় চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করে এক কিশোরীকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাঝের খেয়া এলাকার বাসিন্দা মিরন বেপারী (পিতা: মৃত আব্দুল হাকিম বেপারী) ও তার স্ত্রী মোসা. বিউটি বেগম সকালে গরুর দুধ দিতে বাইরে যান। এসময় তাদের মেয়ে আয়শা বাড়িতে একা ছিল।
সুযোগ বুঝে দুইজন বোরকা পরিহিত অজ্ঞাত নারী বাড়িতে প্রবেশ করে আয়শাকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে। পরে তারা ঘরে থাকা নগদ প্রায় ৬০ হাজার টাকা ও প্রায় ১২ আনা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা ফিরে এসে আয়শাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ কারণে চুরির ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সন্দেহ করছেন তারা।
ঘটনার বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।