1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন দু’চোখে অশ্রুজল পাশে শারীরিক প্রতিবন্ধী হিরন পাশে দাঁড়ালেন মদন বাংলাদেশ প্রেসক্লাব কয়রা-পাইকগাছাবাসীর অধিকার আদায়ে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করুন : মাওলানা মাওলানা আবুল কালাম আজাদ দশ দলীয় জোটের সমঝোতায় ধামরাই আসন:  খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে আনোয়ারায় এনসিপির নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠিত কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন হ্যাঁ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে: প্রেস সচিব শফিকুল আলম দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বপনের নির্বাচনী যাত্রা শুরু ধর্ম সম্পর্কে কেউ যেন ভুল তালিম না দেয় : জহির উদ্দিন স্বপন

আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় দুই কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মোসা. সোনিয়া আক্তার শরিয়তপুর জেলার নড়িয়া থানার পান্ডিশাহ এলাকার মৃত রতন আলী খাঁ এর মেয়ে এবং মো. সানাউল্লাহর স্ত্রী। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১৩ শ্যামলপল্লী এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান দৈনিক দেশের কন্ঠকে বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় কমপ্লেক্সের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া আক্তার নামে এক নারীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD