1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

সুন্দরবনে ৭০০ কেজি কাঁকড়াসহ ট্রলার জব্দ, জুন-আগস্টে আহরণ নিষিদ্ধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দর বন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আনুমানিক ৭০০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদে এই অভিযান চালানো হয়। তবে, যৌথ অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা কাঁকড়া ও ট্রলার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, জুন থেকে আগস্ট – এই তিন মাস সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। চোরাকারবারিরা এই সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কাঁকড়া ও ট্রলারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগ সুন্দরবনের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর এবং অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD