1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

ধামরাইয়ে স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা, স্বামী আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী মোঃ ইয়ামিন (৪০) কে আটক করেছে ধামরাই থানা পুলিশ সোমবার (২৮জুলাই) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে এমন ঘটনাটি ঘটে।

ইয়ামিন বাটুলিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।এই বিষয়ে স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, ইয়ামিন প্রায় তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করে। তারই জের ধরে আজ সকালে ইয়ামিন ও তার স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে গলায় ধারালো অস্ত্র ছোরা দিয়ে পুচ দিয়ে হত্যার চেষ্টা করে। পরে আশেপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এই বিষয়ে কৃষক তাহের বলেন, আমি সকাল বেলা ইয়ামিসের বাড়ী পাশে ক্ষেতে কাজ করতে ছিলাম।

এমন সময় চিৎকারের শব্ধ পেয়ে দৌড়িয়ে গিয়ে দেখি ইয়ামিনের স্ত্রীর গলা থেকে রক্ত ঝড়তেছে। পরে তাকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে যায়।এই বিষয়ে স্বামী ইয়ামিন বলেন, পারিবারিক কলহে আজ সকালে দুই জনের মধ্যে ঝগড়া হয়। সেই সময় আমি তার গলায় ছোরা দিয়ে পুচ দেয়। পরে আমি নিজেই থানায় পুলিশকে ফোন দেয়।

ধামরাই সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার আহম্মেদুল হক তিতাস বলেন, সোমবার বেলা ১২টার দিকে একজন মহিলা গলাকাটা অবস্থায় হাসপাতালে আসে। আমি পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ইয়ামিন নামে এক যুবক মোবাইল ফোনে আমাকে বলে আমি আমার স্ত্রীকে মাডার করেছি। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ইয়ামিমকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD