রিপোর্ট : মেহেদী হাসান
ঢাকার সেনাকুঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পুত্র মোঃ আপন-এর শুভ বিবাহ অনুষ্ঠান। এ উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি ও আয়োজন।
শনিবার রাতে বিয়ের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন গৌরনদী উপজেলার কয়েকজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা।
উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার,গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।
অনুষ্ঠানের প্রস্তুতিকালে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা বিয়ের আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তারা নবদম্পতির জন্য সুখ, সমৃদ্ধি ও সফল দাম্পত্য জীবনের শুভকামনা জানান।
রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত এই বর্ণাঢ্য বিবাহ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুষ্ঠানের সার্বিক আয়োজনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।