প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৮:৩৩ পি.এম
নেত্রকোনায় দুর্ধর্ষ চুরির ঘটনা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ফতেপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হলেন, রামগোপালপুর গ্রামের জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার ( ২২), একই গ্রামের সুফি আলম চৌধুরীর ছেলে আজিম চৌধুরী অরফে আরিয়ান(বাবু) (৩০)এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ জুন) ২০২৬ ইং দিবাগত রাতের বেলা উপজেলা ফতেপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত ওয়াহিদুজ্জামান চৌধুরীর বাড়িতে ঘরের দরজার থালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারি ও লোহার সিন্দুক ভেঙে স্বর্ণালংকারসহ দুর্ধর্ষ কায়দা চুরি করে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
এ সময় বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার একটি ডায়মন্ডের আংটি, ৮০টা শাড়ি কাপড়, ৩০টা থ্রি পিস সহ প্রায় ২৭ লক্ষ ২৯ হাজার ৫০০শত টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় গত (২৭জুন) উপজেলা ফতেপুর রামগোপালপুর গ্রামের মৃত বুলবুল চৌধুরী ছেলে শহীদুজ্জামান চৌধুরী (৫৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরির ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত দুজনকে আজ নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।
চাঞ্চল্যকর এ চুরির ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মদন থানা পুলিশ তদন্ত শুরু করে এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চুরির সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।