1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কয়রায় ফ্রি চোখের চিকিৎসা ও বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার বেদকাশী কলেজিয়েট স্কুলে আজ ২ আগস্ট শনিবার সকাল থেকে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চোখের দৃষ্টি ও প্রেসার পরীক্ষা, নেবুলাইজিং, ব্যবস্থাপত্র প্রদানসহ ছানি রোগীদের প্রাথমিক পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

বাছাইকৃত ছানি রোগীদের পরবর্তীতে ফ্রি অপারেশনের সুযোগও থাকবে বলে আয়োজকরা জানান। গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার আয়োজনে ও বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্প প্রতিষ্ঠিত হয়। বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন এর সভাপতিত্বে সকালে চক্ষু ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা সেক্রেটারির মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেদকাশি উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আব্দুল গফুর,মাওলানা আব্দুল গফফার, বেদকাশি উন্নয়ন ফাউন্ডেশন এর সহ সভাপতি ফরহাদ হুসাইন, সদস্য সরদার আবু হাসান,জি,এম মোনায়েম, এনামুল কবির, আরিফুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে অর্গানাইজার মুহাম্মদ আরাফাত হোসেনর তত্বাবধানে ক্যাম্পে উপস্থিত ছিলেন ডা.সোহানুর রহমান, ডা. তপন সরকার, রাশেদুজ্জামান, আজিজুর রহমান, খাদিজাতুল কোবরা, সালমা,ময়নাসহ ১০ সদস্যদের একটি টিম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD