
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন আল-আমিন এতিমখানা ও কারিগরি বিদ্যালয়ের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা ২৫টি ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের ভাষ্য, আসামির পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই এবং সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ১১ মার্চ একই আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা (জিআর নং–৬৩) দায়ের করা হয়েছিল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।