রিপোর্ট : মোঃ মাসুদ সরদার
বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কালাম কাজী বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং স্থানীয়দের খোঁজখবর নিচ্ছেন।
প্রচার-প্রচারণার অংশ হিসেবে কালাম কাজী বলেন, "প্রিয় এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে মানুষের কল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় একসঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই কালাম কাজী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার বিভিন্ন বিপদ-আপদে সহযোগিতা করায় সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
তবে আসন্ন নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা ও জনসমর্থনের বিষয়টি শেষ পর্যন্ত ভোটারদের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।