রিপোর্ট : অনলাইন ডেস্ক
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা (লাবু)। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিজ্ঞান-প্রযুক্তি, পরমাণু ও জ্বালানি বিষয়ক পোর্টাল 'ভাইটাল বাংলা'র সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার তথ্য প্রযুক্তি বিষয়ক সংগঠন টিএমজিবি'র সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বী সৌরভ।
নতুন নির্বাহী কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন—ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা), জয়েন্ট সেক্রেটারি পদে জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), অর্গানাইজিং সেক্রেটারি পদে শাহ আলী জয় (নিউজ২৪ টিভি), ট্রেজারার পদে মাহমুদুল হাসান (স্টার নিউজ), অফিস সেক্রেটারি পদে আশরাফুল ইসলাম রানা (ফ্রিল্যান্স সাংবাদিক), কমিউনিকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি পদে ফারুক ভূঁইয়া রবিন (সময় টিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আরিফুল সাজ্জাত (৭১ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।
নতুন কমিটির প্রেসিডেন্ট শামীমা সুলতানা তাকে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি-বিদেশি বিজ্ঞান প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক স্থাপন করবে এটমিক রিপোর্টার্স বাংলাদেশ (এআরবি)। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতেও কাজ করবে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।