
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌরসভায়( ৩০ জুন ২০২৬-২৭)বিকাল ২ ঘটিকায় অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশন পেশ করেন মদন পৌরসভার পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নাদির হোসেন শামীম।
মদন পৌর মিলনায়তনে মদন পৌরসভা এ বাজেট অধিবেশনের আয়োজন করেন।
নতুন করে করারোপ ছাড়াই ৩৫ কোটি ৮৮ লক্ষ ৯৮ হাজার ৮২ টাকার উন্নয়ন বজেট ঘোষণা করেন মদন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাদির হোসেন শামীম। এতে ৩৫ কোটি ২০ লক্ষ ৫২ হাজার ২২৬ টাকা ব্যয়। এবং ৬৮ লক্ষ ৪৫ হাজার ৮৮৬ টাকা উদৃত ধরা হয়েছে।
এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, ব্রীজ কালভার্ট, বিশুদ্ধ পানি ব্যবস্থা নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনে গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশন অনুষ্ঠানটি মদন পৌরসভার পৌর মেয়র প্রশাসক নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে এবং পৌরসভার কর আদায়কারী কর্মকর্তা মোঃ আঃ সালাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,মদন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জামিল হোসেন, মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডের ভারপ্রাপ্ত পৌর প্রশাসক কাউন্সিলরগন।
পৌরসভার সুনাগরিক, সমাজের প্রতিনিধিগন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, সাংবাদিক তানভীর হাসান, সাংবাদিক রাজিব মিয়াসহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।