1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

গৌরনদীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের দক্ষ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ বক্কর প্যাদা (৪৫)থকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার দক্ষিন কটকস্থল গ্রামের পৈত্রিক বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টা চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোঃ বক্কর প্যাদা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় ২০২৪ সালের ১৫ অক্টোবর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আমরা রোববার দুপুরে পরিকল্পিত অভিযানে আসামীর পৈত্রিক বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছি। দীর্ঘদিন পলাতক থাকা আসামীর গ্রেফতারে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনের আওতায় আসামীর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD