1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় চাতরী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তিতাসে বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারী থানার ওসি আশরাফুল ইসলামের বিদায়: সহকর্মীদের সংবর্ধনায় আবেগমাখা দৃশ্য ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস: নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বরিশালে ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান পণ্ড বিজয় দিবসের প্রস্তুতি উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীনের হাতে গেলো ধানের শীষ জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়….এম. জহির উদ্দিন স্বপন আশুলিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক : আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাশরিকুল ইসলাম ইমন (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় একটি মামলা রয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব-৪।

গ্রেপ্তার মাশরিকুল ইসলাম ইমন (২৮) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে সোমবার (০৪ অগাস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD