
মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক : আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাশরিকুল ইসলাম ইমন (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় একটি মামলা রয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যাব-৪।
গ্রেপ্তার মাশরিকুল ইসলাম ইমন (২৮) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে সোমবার (০৪ অগাস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।