প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ২:০৮ পি.এম
আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)।
বুধবার (১ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ জুন ২০২৬ রাত ১০টা ২০ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালান।
অভিযান চলাকালে পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার পারভীন আক্তার আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগে ৪টি মাদক মামলা রয়েছে, যা তাকে একজন পেশাদার মাদক কারবারি হিসেবে চিহ্নিত করে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।