1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে রাতের আঁধারে এক কৃষকের ‌সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা রাণীশংকৈলে ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার বর্ণিল উদ্বোধন নরসিংদীতে দেশগ্রাম এর সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, সনদ বিতরণ এবং কমিটি গঠন অনুষ্ঠিত আশুলিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় চাতরী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তিতাসে বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারী থানার ওসি আশরাফুল ইসলামের বিদায়: সহকর্মীদের সংবর্ধনায় আবেগমাখা দৃশ্য ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস: নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বরিশালে ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান পণ্ড বিজয় দিবসের প্রস্তুতি উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মাদকের পাশাপাশি বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

গৌরনদীতে মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। তিনি বলেন, “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার সকালে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন। সভায় তিনি আরও বলেন, “বাল্য বিবাহ ও ইভটিজিং সমাজের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যাগুলো নিরসনে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জলিল এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির এবং গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান।

মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD