
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৩০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় মনির হোসাইন নামের এক ব্যক্তি তার ভাতিজির চুল ধরে মারধর করেন। এ সময় মনির হোসাইনের দ্বিতীয় স্ত্রী মাকসুদা আক্তার মিথিলাও তাকে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা-ও হামলার শিকার হন। এতে তার হাতে গুরুতর আঘাত লাগে এবং একটি আঙুলে গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে তাদের দাবি, অভিযোগটি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি এবং তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, তারা কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চান না। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট থানার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।