শুক্রবার (৩ জুলাই) মদন উপজেলার উচিতপুরে এ জনসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য বক্তব্যে বলেন, মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই সবসময়ই চিন্তা করেন নেত্রকোনার হাওর বাসী এলাকার মানুষজন কি করে সুখ এবং শান্তিতে থাকতে পারেন।
হাওর এলাকার জেলেদের কথা চিন্তা করে আজ ১৬ টন বিভিন্ন প্রজাতির মাছের পোনা হাওরের মুক্ত জলাশয়ে জেলেদের সুবিধার্থে এবং এই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এই মাছের পোনা অবমুক্ত করা হবে,আপনারা ৩ মাস পানামাছ ধরবেন না, চিন্তার কোন কারণ নেই আপনারাই পরবর্তীতে লাভবান হবেন।
মজলুম জননেতার কাছে হাওরবাসীর দাবি রেল সংযোগের ব্যবস্থা করে দেওয়া,আমরা অবশ্যই চেষ্টা করব এই রেল সংযুক্তি যাতে করে দেওয়া হয়।
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ মজলুম জননেতার সফর সঙ্গী তিনি বক্তব্যে বলেন, নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়ায় আমার পূর্বপুরুষের বাড়ি,আমি এই মাটিকে ভুলতে পারি না। প্রিয় মাতৃভূমি টান কখনো ভোলা যায় না।
হাওর বাঁশির উন্নয়নের জন্য মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই সব সময় কাজ করে যাচ্ছেন। কি করে বেকার সমস্যা দূর যায়। ক্ষতিগ্রস্ত কৃষককে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়। এবং মাদক নির্মূল করা যায়,তিনি আরও বলেন, মোহনগঞ্জ হতে আটপাড়া, মদন হয়ে কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাওর বসীর দাবি উপস্থাপন করা হবে, এবং আমরা কথা দিচ্ছি এই তিন উপজেলার কথা চিন্তা করে হাওয়ার বাসির দাবি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।
পথ সভা শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি হাওরে মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির ১৬ টন মাছের পোনা অবমুক্ত করেন।