
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত “শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন” শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মো. নাসির উদ্দিন।
সভায় বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে, গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির ও মোহাম্মদ হাবিবুর রহমান, টরকী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ, খাঞ্জাপুর পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম, চাদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক তালুকদার, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম বেপারী, সমাজসেবক এস এম মোশারফ হোসেন এবং বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। সভা পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন দোলন।
মতবিনিময় সভায় কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে।
সভায় কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।