
নিজস্ব প্রতিবেদক | গাজীপুর
রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের জিরানী বাজার এলাকার সায়েন্স ল্যাব হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানে গাজীপুর জেলা এনএসআই (NSI)-এর তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।
অভিযানে তিন ব্যক্তির বিরুদ্ধে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে এসএম বুলবুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা, মাহাদি হাসানকে একই আইনে ১ লাখ টাকা এবং হাসপাতালের ম্যানেজার লিটন হোসেনকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ভুয়া চিকিৎসক কাওসার আহমেদকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ৮ ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে হাসপাতালের ম্যানেজার লিটন হোসেনকে ১ মাসের কারাদণ্ডও প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, হাসপাতালটির সিভিল সার্জন কার্যালয়ের নিবন্ধন ছিল না, পরিবেশগত ছাড়পত্র ছিল না, এবং ল্যাবরেটরির মানও ছিল নিম্নমানের। এছাড়া এক চিকিৎসকের প্রেসক্রিপশন অন্য চিকিৎসকের নামে ব্যবহার করার অভিযোগও পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।