
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (১১আগষ্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম,সহকারী কৃষি কর্মকর্তা সাবের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল সাত্তার, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি, আশরাফুল আলম, এছাড়াও অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র মতে, উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়।
এসময় উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন এসব যন্ত্রগুলোর সঠিক ব্যবহার এবং কৃষিতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিভিন্ন নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।