1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মদনে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান, নেত্রকোনা  প্রতিনিধি : নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নেত্রকোনার মদনে জাতীয় যুব দিবস।
 “প্রযুক্তি নির্ভর যুবশক্তি  বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এ প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট ) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর,আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, ফতেপুর (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এ ইউসুফ, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, উদ্যোক্তা দোলনা আক্তার, উদ্যোক্তা মাহফুজা আক্তার শিমু প্রমুখ।
পরে উপস্থিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে যুব উন্নয়নের বিভিন্ন উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়৷

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD