1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাংবাদিককে হত্যার হুমকি : থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক কেএম সোহেব জুয়েলের ওপর পূর্বে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার পর এবার প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গৌরনদীর সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের বাসিন্দা সাংবাদিক কেএম সোহেব জুয়েল জানান, পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে গোলাম মোর্শেদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে সম্প্রতি মোর্শেদ হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় কারাভোগের পর জামিনে বের হয়ে মোর্শেদ ও তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন।

সাংবাদিক জুয়েল আরও বলেন, সর্বশেষ চলতি মাসের ৭ আগস্ট বিকেলে সরিকল বন্দরে বসে এককালের দুর্ধর্ষ সর্বহারা নেতা গোলাম মোর্শেদের একজন ক্যাডার প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD