1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে সর্বস্ত্র লুট

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের পলক জুয়েলার্সের মালিক। সে উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠী গ্রামের আজাহার সরদারের ছেলে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, বিগত সাত বছর যাবত তিনি বাটাজোর বন্দরে জুয়েলার্সের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১০ আগস্ট দিবাগত রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ভ্যানযোগে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ভ্যান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
পরে মাইক্রোবাসের মধ্যে বসে ব্যাপক মারধর করে তার সাথে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে উজিরপুরের শিকারপুর সোনার বাংলা নামক এলাকায় তাকে ফেলে রাখা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি মৌখিকভাবে জানার পর পরই তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD