
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক (ম্যানেজিং) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বার্থী ইউনিয়নের সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এইচ এম তারিকুল ইসলাম কাফী।
মঙ্গলবার (৮ জুলাই) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, সরকারি মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মেয়াদ ৮ জুলাই ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে এইচ এম তারিকুল ইসলাম কাফী, শিক্ষক সদস্য হিসেবে রাজ্জাক সরদার, অভিভাবক সদস্য হিসেবে সারমিন খানম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এইচ এম তারিকুল ইসলাম কাফীকে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তাঁকে বার্থী ইউনিয়নের একজন সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে উল্লেখ করে বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।